সংগৃহীত
রাজনীতি

হুমকি দিয়ে বিএনপি গুহাতে ঢুকে গেছে

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি নেতারা নিজেরাই এখন গুহাতে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে!’

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগ মোড়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবরের পর নাকি শেখ হাসিনার সরকার থাকবে না। আপনাদের বাড়াবাড়ি, লাফালাফি কোথায় ? ২৮ তারিখ, ২৯, ৩০ নভেম্বরের পর আজ ৪ তারিখ। শেখ হাসিনা তো বসে আছেন।

ঢাকার স্মরণকালের মহাসমাবেশে আগামী দিনের বিজয় বার্তা নিয়ে তিনি বসে আছেন।তিনি বলেন, হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই ?

তিনি বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট রক্ত ঝরিয়েছে, ৩ নভেম্বর জেল হত্যা ঘটিয়েছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যা করেছে। যাদের হাতে রক্তের দাগ তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র কোনোদিনও নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা গণতন্ত্র ধ্বংস করবে, মুক্তিযুদ্ধ ধ্বংস করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জঙ্গিবাদী দল শেখ হাসিনাকে সম্মান করতে জানে না। বাংলাদেশের জন্য এতো কিছু করেছেন, একটা ধন্যবাদও দিতে পারেনি বিএনপি। সারা দুনিয়া যাকে বড় করে আমরা তাকে খাটো করি।

শেখ হাসিনা আমাদের আসল নেতা। আর তোরা সব ভুয়া। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা