সংগৃহীত
রাজনীতি

শোকজের জবাব দিলেন গিয়াস কাদের চৌধুরী, ব্যবসায়ী জানালেন চাঁদা চাননি তিনি

নিজস্ব প্রতিবেদক

এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও তাকে নির্যাতন করার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) করা হয়। তিনি এ শোকজের জবাব দিয়েছেন।

এদিকে ওই ব্যবসায়ী জানিয়েছেন গিয়াস কাদের চৌধুরী তার কাছে চাঁদা চাননি। এমনকি তাকে নির্যাতনও করেননি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত জবাব দেন গিয়াস কাদের চৌধুরী।

লিখিত জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘গত ৫ নভেম্বর ইস্যুকৃত আপনার শোকজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পেয়েছি। বিদেশে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও উত্তর দিয়ে বাধিত করছি। কথিত আবেদনকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নোটিশে আমি, আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা ব্যথিত।’

গত ৫ নভেম্বর চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

জবাবে তিনি বলেন, ‘অভিযোগে উল্লেখিত বিষয়াদি আমি ও আমার পরিবারকে জনগণের সামনে হেয়প্রতিপন্ন করার একটি হীন অপকৌশল বলে মনে করি। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

শোকজে বলা হয়ে এক কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের রাউজানের ব্যবসায়ী মো. ফোরকানকে সন্ত্রাসীদের দ্বারা নির্মম শারীরিক নির্যাতন করেছেন গিয়াস কাদের চৌধুরী।

বিষয়টি অস্বীকার করে ফোরকান বলেন, তিনি (গিয়াস কাদের চৌধুরী) নিজে আমার কাছে কোনো চাঁদা দাবি করেননি। যারা চাঁদা দাবি করেছে এবং নির্যাতন করেছে সুনির্দিষ্টভাবে তাদের তিন জনের নাম ও অজ্ঞাতনামা আট থেকে ১০ জনের বিরুদ্ধে আমি রাউজান থানায় মামলা (নং-১২(১০)২০২৪) দায়ের করেছি। যা তদন্তাধীন রয়েছে।

তিনি আরো বলেন, গিয়াস কাদের চৌধুরী জাতীয় পর্যায়ের নেতা হওয়ায় আমার সঙ্গে সংঘঠিত গঠনায় উদ্ধেশ্যমূলকভাবে জড়িত করা হয়েছে। প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চত করার জন্য আহ্বান জানাচ্ছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা