সংগৃহিত
সারাদেশ
অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে

শৈলকুপায় ভাত চুরির অপবাদে শিশু নির্যাতন

সুমন পারভেজ, জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদ্রাসায় ভাত চুরির অপবাদে এক ছাত্রের উপর অমানবিক নির্যাতন করেছে দুই শিক্ষক।

শিক্ষক মাহমুদ ও মাহাদী হাসান মাদ্রাসা ছাত্র তাওহিদ (৯) কে হাত-পা বেঁধে জোড়া বেত দিয়ে বেধড়ক পিটিয়ে দুই দিন মাদ্রাসা কক্ষে আটক রাখার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার হাটফাজিলপুরে। নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র তাওহিদ রঘুনন্দনপুর গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে। সে ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে বলে জানা গেছে।

তাওহিদ জানায়, মাদ্রাসার পক্ষ থেকে এর আগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলের জন্য উত্তোলনকৃত টাকা চুরি, হুজুরের ঘড়ি ও ভাত চুরির অপবাদ দিয়ে তার হাত-পা বেঁধে জোড়া বেত দিয়ে শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান দুজন মিলে ঘন্টা খানেক ধরে পিটিয়েছে।

এরপর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ী চলে আসতে চাই। তখন শিক্ষকরা তাকে রুম থেকে বের হতে দেয়না এবং খাবার আনতে অন্যদেরকে পাঠায়। পরে মঙ্গলবার সে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে।

এ ঘটনায় অভিযুক্ত দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে ওই শিক্ষকরা মাদ্রাসার সভাপতিকে সাথে নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শিক্ষক মাহাদী মাদ্রাসার সভাপতি মনোয়ার মোল্লার ভাই। ওই মাদ্রাসায় শতাধিক ছাত্রের মধ্যে প্রায় অর্ধশত ছাত্র বোডিং এ থাকে। যাদের বেশিরভাগ ছাত্রের পরিবার শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা