ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে বাধা দেওয়ার অভিযোগে শাস্তিপ্রাপ্ত সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনজামামুল হাসানের বহিষ্কারাদেশ ও সনদ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষার্থীর সনদ বাতিল করে দেওয়া মানে তার ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে”
তারা আরও বলেন, “ইনজামুল কখনোই সহিংসতায় জড়িত ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদনে তার বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি।”

মানববন্ধনে বক্তারা দ্রুত সিদ্ধান্ত স্থগিত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার নামে কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করা যাবে না।

এর আগে মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন। একই দাবিতে ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা এসোসিয়েশনের শিক্ষার্থীরাও পৃথক একটি স্মারকলিপি জমা দেয়।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হুমকি, হামলায় আহতদের চিকিৎসায় বাধা এবং উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ইনজামামুল হাসানসহ ১৩ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়। তাদের মধ্যে যারা এখনও ছাত্রত্বে রয়েছে তাদের স্থায়ী বহিষ্কার এবং যারা কোর্স সম্পন্ন করেছে তাদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা