সারাদেশ

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

লামা (বান্দরবান) প্রতিনিধি:


পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইউনুছ (২৮), তার স্তী রানু আক্তার(২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান, জুয়েল( ২৭) ও তার স্তী কুলসুমা আক্তার (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন।

স্থানীয় সূত্র জানায়,গত রবিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। অব্যাহত এ বৃষ্টিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েল এর ঘরের উপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আক্রান্তদের উদ্ধার করেন। ততক্ষণে দুই পরিবারের ৫ সদস্য মারা যান। এদিকে একই রাত দেড়টার দিকে ইউনিয়নের উত্তর পাড়ায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগমের ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হসসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় অপমৃত্যু রুজু করা হয়েছে বলে জানান।লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রতিবেদক'কে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত চারদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়। কিন্তু অনেকেই গুরুত্ব না দিয়ে ঝুকি নিয়ে বসবাস করছিল। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

রায়গঞ্জে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়া...

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

বিশ্বকাপ মঞ্চে অনিশ্চয়তা, শাস্তির মুখে ১৮ ফুটবলার

দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন টিকে আছে আটটি দল। একদিন বি...

ব্রেকআপের পর পার্টি করা উচিত: জেনিফার

প্রেম, বিয়ে ও বিচ্ছেদ—হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিজীবন যেন নানা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা