অপরাধ

লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আইনজীবীরা।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করা হয় বলে জানান তাঁর আইনজীবী মহসিন রেজা।

এদিকে আবদুল লতিফ সিদ্দিকী ছাড়া গ্রেপ্তার ১৫ জনের মধ্যে আরও ছয়জন জামিন আবেদন করলেও তা নাকচ করেছেন আদালত। তাঁরা হলেন গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইয়ুম।

গত ২৮ আগস্ট লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম।

আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন হাফিজুর রহমান। তাঁর বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। একপর্যায়ে তাঁরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করেন। পরে পুলিশের একটি দল আসে। লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান, মনজুরুল আলমসহ ১৬ জনকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

পরদিন এই ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেদিন লতিফ সিদ্দিকী ছাড়া অন্যরা জামিনের আবেদন করলে আদালত নাকচ করেছিলেন।

২৯ আগস্ট লতিফ সিদ্দিকীকে ঢাকার আদালতে হাজির করা হয়েছিল। তখন তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে রাজি হননি। আদালতের প্রতি তাঁর আস্থা নেই বলে তখন তিনি উপস্থিত আইনজীবীদের বলেছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারায়ণগঞ্জ বন্দরে শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই...

নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বো...

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশ...

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্...

‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্য...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

শবে কদরের সম্ভব্য রাত কোনটি?

মর্যাদার এ রাতটি কবে হবে তা সুস্পষ্ট বা নির্দিষ্ট করে বলার বা জানার কোনো সুযো...

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়...

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন ব...

সংসদের প্রথম অধিবেশনে শেষ পর্যন্ত সভাপতিত্ব করছেন কে?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল ১২ মার্চ। নতুন সংসদের এ অধিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা