সংগৃহিত
রাজনীতি

রিনাকে এমপি হিসেবে চান নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেত্রী মরিয়ম আক্তার রিনাকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চান শরীয়তপুরের তৃণমূল নেতাকর্মীরা।

ইতিমধ্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শরীয়তপুর জেলার সংরক্ষিত নারী আসনের এমপি পদের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি ব্যাপক আলোচনায় রয়েছেন। সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসাবে তিনি এগিয়ে রয়েছেন। তিনি একজন পরীক্ষিত রাজনীতিক কর্মী।

তাই দ্বাদশ জাতীয় সংসদে সমাজসেবিকা, সৎ, যোগ্য, মেধাবী মুখ ও রাজপথের ত্যাগী নেত্রী হিসেবে মরিয়ম আক্তার রিনা এমপি হবেন, এটাই দাবি তাদের। তিনি এলাকার মানুষের কাছে জনপ্রিয় ও ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত।

ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডসহ জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুয়েছেন তিনি।

এ ব্যাপারে মরিয়ম আক্তার রিনা বলেন, দীর্ঘদিন জনগণের সেবা করার ইচ্ছে। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকল্পনা মাফিক এলাকার সকল শ্রেণি পেশার মানুষের জন্য উন্নয়নসহ এলাকার গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

তাই আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে এমপি হতে চাই। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

জানা গেছে, এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় মিশে আছে তাদের নেত্রী মরিয়ম আক্তার রিনা। তিনি তৃণমূলের সাথে মিশে আছেন, সকল শ্রেণীর মানুষের সাথে তার রয়েছে অন্য রকম সম্পর্ক।

স্থানীয়রা বলেন, মরিয়ম আক্তার রিনা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন সবসময়। তিনি আমাদের পাশে আছেন। যখন যেভাবে ডেকেছি, সেই ভাবেই পেয়েছি তাকে। কোনো অহংকার নেই, একদম সাদা মনের মানুষ তিনি। আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই। তিনি এমপি হলে এলাকার উন্নয়ন হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা