সংগৃহিত
রাজনীতি

সিন্ডিকেট আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে

নিজস্ব প্রতিবেদক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি। তারা আজ পুরোপুরি সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‌‘ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও, দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা কর’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, আজকে বাজারের যে পরিস্থিতি, মানুষ বাজারে বলে যে মনে হয় না দেশে কোন সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি। তারা সরকারি দল আওয়ামী লীগকেই খেয়ে ফেলেছে। এসব ব্যবসায়ীরা আজকে বাজারে যা খুশি তাই করে আওয়ামী লীগকে হজম করে ফেলেছে।

তারা মনে করছে সরকারি দলের কিছু করার নেই তাদের বিরুদ্ধে। কারণ ৭ তারিখে যে ডামি নির্বাচন হয়েছে তাতে দুই শতাধিক ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে। আর এর প্রকৃত হিসাব হবে আড়াইশোর উপরে। এর মানে হচ্ছে এই পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ঋণ খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সে কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের কোনো দল হিসেবে মানুষ আওয়ামী লীগকে বিবেচনা করে না। সারা দেশের সন্ত্রাসী, মাফিয়া, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মুনাফাখোররা আজ তাদের (আওয়ামী লীগ) ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। সে জন্যই আজকে বাজারে নিয়ন্ত্রণ বলে কিছু নেই। সেজন্যই আজ প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

৭ তারিখের নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের ডাকে এই সরকারের প্রতি মানুষ গণঅনাস্থা জানিয়েছে। গণঅনাস্থার মধ্য দিয়ে সরকার এটাকে বিজয় হিসেবে ঘোষণা করেছে। যেখানে ৪-৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। সকল বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। এমনকি যে ২৭-২৮টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও নানাভাবে প্রকাশ করেছে ৭ জানুয়ারি বাস্তবে কোনো নির্বাচন হয়নি। তাহলে সরকার এটাকেই তাদের বিজয় হিসেবে দেখাতে চাচ্ছে। সরকারের বিজয় পরাজয়ের থেকে অনেক বেশি।

তিনি আরও বলেন, আমাদের ৬০-৬২টা ব্যাংকের মধ্যে ৪০টি ব্যাংকের অবস্থা শোচনীয়। অনেকগুলো ব্যাংকে লাল বাতি জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু তারা রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই, বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছেন, সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে অনেক আগেই।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা