ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

উচ্চপ্রু মারমা, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই বাঙ্গালহালিয়া মোড়, সড়কচত্বর ও আশপাশ এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে থাকেন।

অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মংঞোই মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সভাপতি মো. হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরী, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দেসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বাঙ্গালহালিয়া ইউনিয়নে সকাল ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা ও যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে।”

একই সঙ্গে সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “আমাদের এই অবস্থান কর্মসূচির মূল লক্ষ্য হলো এলাকায় শান্তি বজায় রাখা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা।”

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কারণে রাজস্থলীতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রণে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা