সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতদের নাম পরিচয় এখনো যানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭) ও অজ্ঞাত পুরুষ (২৬)।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে ডেমরা থানার পাইটি নামক এলাকায় আসিয়ান নামে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ছয়জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। থানার আরেকটি টিমকে ঘটনাস্থলে খোঁজখবর নিতে পাঠিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাস ও লেগুনা আটক করা হয়েছে। তবে পরিবহন দুটির চালক বা সহকারী কাউকেই আটক করা যায়নি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা