ফাইল ফটো
জাতীয়
সার্ক, ওআইসি, এ-ওয়েব এবং ফিমবোসাভুক্ত

৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), দ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজ (এ-ওয়েব) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়া (ফিমবোসা)ভুক্ত ৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, নিজ খরচে বিমানভাড়া দিয়ে এসব দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। তবে আসার পর থাকা-খাওয়া ও তাদের যাতায়াত খরচ বহন করবে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কমিশনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। ওইসব দেশের নির্বাচন কমিশনার বা কমিশনের কোন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসলে- তাদের এদেশে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বহন করবে নির্বাচন কমিশন। এটা অনেকটা সৌজন্যতা, কারণ ওইসব দেশের নির্বাচন পর্যবেক্ষণে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। তখন তারাও আমাদের এসব সুবিধাগুলো দিয়ে থাকে। তবে তাদের এদেশে আসা-যাওয়ার বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে।’

এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকদের নিজ খরচে নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে বলে তিনি জানান।

আমন্ত্রণ জানানোর তালিকায় সার্ক ও ফিমবোসাভুক্ত দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

এ ওয়েবভুক্ত দেশগুলো হলো -অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও থাইল্যান্ড।

আমন্ত্রণ জানানো ওআইসিভুক্ত ১০টি দেশ হলো- আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও সৌদি আরব।

এ ছাড়া একক দেশ হিসেবে জাপান, চীন ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা