সংগৃহীত
জাতীয়

আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে এবং ওয়াশিংটন কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একই বার্তা এখানে সব রাজনৈতিক দলকে দিয়েছি যে যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে (বাংলাদেশে) নিরপেক্ষ থাকবে।’

সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

হাস আরো বলেন, ‘আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সব পক্ষকে সহিংসতা রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের পরিবেশকে আরও ভালো করতে সহায়তা করার জন্য পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার চেষ্টা করছি।’

হাস ‘মার্কিন দূতাবাসের লোকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসত রাজনৈতিক বক্তব্য’ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হাস বৈঠককালে কাদেরের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা