সারাদেশ
ত্রয়োদশ সংসদ নির্বাচন

মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার–ফোর্সের ব্রিফিং

চট্টগ্রাম ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে, ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে শালীন আচরণ, ধৈর্য ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আইন ও বিধি অনুযায়ী প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই বলপ্রয়োগ করা যাবে না। তবে কেউ আইন ভঙ্গের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। নির্বাচনী পরিবেশে অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের আচরণেই প্রমাণ হবে বাংলাদেশ পুলিশ একটি নিরপেক্ষ, দক্ষ ও জনগণবান্ধব বাহিনী।

পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী। সততা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি আহ্বান জানান।

ব্রিফিংয়ে নির্বাচনকালীন মোবাইল ও স্ট্রাইকিং পার্টির দায়িত্ব সংক্ষেপে তুলে ধরা হয়। মোবাইল পার্টি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবে। তারা ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে এবং যেকোনো বেআইনি কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

অন্যদিকে স্ট্রাইকিং পার্টি কুইক রেসপন্স দল হিসেবে গুরুতর বা আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহিংসতা, সংঘর্ষ বা কেন্দ্র দখলের চেষ্টা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।

জেলা পুলিশ সূত্র জানায়, আজ থেকে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং টিমে মোট ৬২৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ব্রিফিং অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যক্তিগত চাওয়া নেই, জনগণের সেবাই আমার রাজনীতি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১...

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে...

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নিহত ১, আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম...

নির্বাচন উপলক্ষে সারা দেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্...

খুলশিতে একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দ...

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছে...

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকর...

পরিসংখ্যান ও রাজনৈতিক গতিপথের একটি সামগ্রিক বিশ্লেষণ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি অনন্য...

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেয়া জরুরি: জায়মা রহমান

রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা