প্রতিনিধি
সারাদেশ

মাদারীপুরে রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ১৫ ভাগ ভ্যাট ও ১৩ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি কে. এম হাবিবুর রহমান, রেস্তোরা মালিক শরিফুল ইসলাম মাসুদ, মনজুর হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্তোরা মালিক রুবেল মুন্সী, লিপু আবরার, মিরাজ হোসেন, রেজাউল করিম সরদার, রনজিৎ, প্রল্লাদ সহ স্থানীয় রেস্তোরাঁর প্রায় দুই শতাধিক মালিক, শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী।

এসময় বক্তারা বলেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার ওপর ৫ শতাংশ থেকে বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক (এসডি) নামে পূর্বে আরও একটি ১০ শতাংশ করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ করা হয় তবে সাধারণ ভোক্তাকে মোট ২৫ শতাংশ কর দিতে হবে। এ অবস্থায় ভোক্তার কাছ থেকে কোনো ভাবেই এই ২৫ শতাংশ বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। তাই অবিলম্বে রেস্তোরাঁর উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা