সংগৃহীত
সারাদেশ

মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সিলেট ব্যুরো

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমামের নাম শফিকুর রহমান। তিনি সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

রবিবার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারো শনিবার (৮ মার্চ) দ্বিতীয় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়।

পরদিন বিকালে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্লাকে কয়েক দিন ধরে মাদারীপ...

বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক, আবেদন যেভাবে

ছেঁড়া-ফাটা নোট, জাল ও খুচরা টাকার সংকট কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে...

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা