বিনোদন

ভারতে বাংলাদেশি মডেল গ্রেফতার

বিনোদন ডেস্ক

একাধিক ভুয়া ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে কলকাতায় শান্তা পাল (২৮) নামের এক বাংলাদেশি মডেল ও কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকা থেকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন শান্তা। পরে তিনি মডেলিং, অভিনয় ও ডিজিটাল কনটেন্ট তৈরির দিকে ঝুঁকে পড়েন। পাশাপাশি, তিনি ফুড ব্লগার হিসেবেও বেশ সক্রিয় ছিলেন এবং সম্প্রতি পর্যন্ত তার ব্লগে বিভিন্ন রেসিপি ও ব্লগ পোস্ট করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ স্থানীয় আধার কর্তৃপক্ষ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।

পুলিশ জানায়, শান্তা পালের যাদবপুরের ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, একটি বাংলাদেশি এয়ারলাইনসের আইডি কার্ড, ঢাকার একটি মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র ও কিছু ভুয়া ভারতীয় নথি পাওয়া যায়।

পুলিশ আরো জানিয়েছে, শান্তা পাল কয়েক মাস আগে ঢাকা থেকে কলকাতায় এসে প্রথমে পার্ক স্ট্রিট এলাকায় ভাড়া থাকতেন। পরে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার গল্ফ গ্রিন থানার অধীনে একটি তিনতলার ফ্ল্যাটে চলে যান। সূত্রের তথ্য অনুযায়ী, তার আধার কার্ডটি ২০২০ সালে বর্ধমানের একটি ঠিকানা ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শান্তা পাল ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তিনি ঠাকুরপুকুর থানায় প্রতারণার একটি অভিযোগও করেছিলেন। আরো একটি সূত্রের দাবি, তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পুলিশ এই দম্পতির বিয়ের সম্পর্ক নিয়েও তদন্ত করছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা