ছবি: সংগৃহীত
সারাদেশ

ভাঙনকবলিত নদীতে যুবলীগ–যুবদল নেতার কোটি টাকার বালু সিন্ডিকেট

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা থেকে প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন শ্যামনগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান বাবু ও উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্কুর। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ছয়টি ড্রেজার চালিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার বালু বিক্রি হচ্ছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, কয়েক বছর ধরে এই সিন্ডিকেট নদী থেকে বালু তুলে কোটি কোটি টাকা আয় করছে।

বাবু একসময় স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যের ঘনিষ্ঠ ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আঙ্কুরকে সঙ্গে নিয়ে যৌথভাবে তারা ব্যবসা চালাচ্ছেন। কয়রা, শ্যামনগর, আশাশুনি ও দাকোপের বিভিন্ন ঘাটে তাদের নিয়ন্ত্রণে বালু তোলা হয়। ড্রেজার মালিকদের প্রতি ঘনফুটে ২-৩ টাকা ‘কমিশন’ দিতে হয়।

এক শ্রমিক জানান, প্রতি রাতে একটি ড্রেজার থেকেই এক থেকে দুই লাখ ঘনফুট বালু তোলা হয়, যা ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়। দিনের বেলায় ড্রেজারগুলো নদীর ধারে লুকিয়ে রাখা হয়। টাকা জমা দেওয়া হয় আনোয়ারুলের ম্যানেজারের কাছে। অবৈধ এই উত্তোলনে নদীর বাঁধ আরও দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়রা প্রতিবাদ করলে চক্রের সদস্যরা হুমকি দেয়। কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘বালু তোলায় নদীভাঙন ভয়াবহ হয়েছে। বিষয়টি আমি বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বাঁধের ঠিকাদার আমিনুর ইসলাম স্বীকার করেন, তারা হারুন নামে এক ডিলারের কাছ থেকে বালু কিনেছেন, তবে উৎস সম্পর্কে কিছু জানেন না। স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের অভিযোগ, ‘কপোতাক্ষ নদ দুই উপজেলার হলেও শ্যামনগরের প্রভাবশালীরা খোলপেটুয়ার চরে বালুবাণিজ্য চালাচ্ছেন। টাকা ছাড়া এক ফুট বালুও তোলা যায় না।’

অভিযোগ নিয়ে যুবলীগ নেতা আব্দুর রহমান বাবু বলেন, “সরকার ঘোষিত বালুমহাল থেকে ইজারা নিয়ে নিয়ম মেনে বালু তোলা হচ্ছে। কেউ যদি অবৈধভাবে নদী থেকে বালু নেয়, তার দায় আমাদের নয়।” যুবদল নেতা আঙ্কুরও নিজের সম্পৃক্ততা অস্বীকার করে প্রশাসনের হস্তক্ষেপ চান।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘কয়রায় কোনো বালুমহাল নেই। উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় নদী থেকে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন ভেঙে বালু তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না হলে উপকূলের নদীভাঙন আরও ভয়াবহ হবে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা