ছবি: সংগৃহীত
সারাদেশ

বেগমগঞ্জের চৌমুহনীতে হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি হাসপাতালে হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং এপেক্স কেয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতাল (প্রা.)-এ একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলার সময় হাসপাতালে ভর্তি রোগী ও কর্মচারীরা চরম আতঙ্কে পড়ে যান।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় তোফাজ্জল হোসেন ফারুকসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ডা. মো. আবু নাছের বলেন,
কিছুদিন ধরে চৌমুহনীসহ বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা একের পর এক হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা চরম আতঙ্কে রয়েছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে অভিযোগ ও নিরাপত্তার দাবি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “এভাবে চলতে থাকলে সারাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা