সংগৃহীত
আন্তর্জাতিক

বিয়ের অনুষ্ঠানে নাচের সময় হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। মৃত ওই তরুণীকে পরিনিতা জৈন হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় শনিবার রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশিত হয়। পরিবারের সদস্যদের যারা ডাক্তার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সরকারি তথ্য অনুসারে, তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

অবশ্য মধ্যপ্রদেশে গানের সুরে নাচতে নাচতে মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী এক ছেলে মারা গিয়েছিল।

একইভাবে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি যোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে গিয়ে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা