সংগৃহিত
খেলা

বিপিএলে আসছেন রমিজ রাজা

ক্রীড়া ডেস্ক: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শোনা যাবে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার কণ্ঠ। ব্যাট-প্যাড ছেড়ে দেওয়ার পর নাম কুড়িয়েছেন ধারাভাষ্যে বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটার।

বিশ্বব্যাপী আছে তার ব্যাপক চাহিদা। এবারের বিপিএল শুরুর আগেই রমিজ রাজার আসার কথা জানিয়েছিল বিসিবি। তবে বিপিএলে ঢাকার দুই পর্ব এবং সিলেট পর্বের পরেও দেখা যায়নি তাকে। এই নিয়ে ব্যাপক পরিমাণের প্রশ্নও উঠেছিল।

বিশেষ করে তার নিজ দেশে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের কারণে তাকে পাওয়া নিয়ে ছিল সন্দেহ।

তবে এবার সত্যিই রমিজ রাজা আসছেন বিপিএলের ম্যাচে কণ্ঠ দিতে। আর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা টুইট বার্তায় জানিয়েছেন, পিসিএল নয়, আপাতত বিপিএলকেই সময় দেবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আগে চুক্তি করে ফেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রমিজ। জানিয়েছেন, আপাতত পিএসএলে ধারাভাষ্য করা হচ্ছে না তার। পিএসএলের আগেই বিপিএলের সাথে চুক্তি করে ফেলায় প্রথমে বিপিএলে ধারাভাষ্য দেবেন তিনি। বিপিএল শেষ হলে যোগ দেবেন পিএসএলে।

আগামী ১ মার্চ বিপিএল শেষ হবে। পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন, রাওয়ালপিন্ডি পর্ব থেকে তিনি যুক্ত থাকবেন পিএসএলে। তার আগে কাজ করবেন বিপিএলে।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সাথে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দিব রাওয়ালপিন্ডির শেষ পর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে।'

বিপিএলে ধারাভাষ্য দেওয়া আরেক পাকিস্তানি আমির সোহেলও আছেন পিএসএলে, যদিও তিনি কবে নাগাদ বাংলাদেশ ছাড়বেন বা পিএসএলে যোগ দেবেন তা জানা যায়নি। পিএসএলের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ওয়াকার ইউনিস, সানা মির, বাজিদ খান, ইয়ান বিশপ, মাইকেল ক্লার্ক, ডেনি মরিসন, সাইমন ডুল, মার্ক বাউচার, ডমিনিক কর্ক, মাইক হেয়সমেনের মতো নামীদামী ধারাভাষ্যকাররা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা