বিনোদন
বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগ

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন পলাশ মণি দাস 

বিনোদন প্রতিবেদক: শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪’ সম্মাননায় ভূষিত হলেন এই প্রজন্মের নির্মাতা পলাশ মণি দাস। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট মিলনায়তনে জমকালো আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তার পলাশ মণি দাসের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। পলাশ মণি দাস এ পর্যন্ত ২৫ একক নাটকের পাশপাশি একটি ধারবাহিক নাটকর পরিচালনা করছেন। এছাড়া ৫ টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি। নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও ডকুমেন্টারি নির্মাণ করে থাকেন তিনি। সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে পরিচালক হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়া। এতে করে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া। তিনি আরও বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে নাটক, উপন্যাস, মঞ্চায়ন ইত্যাদি সাংস্কৃতিক মাধ্যমগুলোর দ্বারা অপসংস্কৃতি রোধে অবদান রাখতে পারি। কিশোর ও যুব সমাজকে একটি সঠিক আনন্দদায়ক অঙ্গন উপহার দিতে পারি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা