প্রতীকী ছবি
আন্তর্জাতিক

বানরের কাণ্ডে পুরো শ্রীলঙ্কা অন্ধকারে 

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের ‘হানায়’ পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছিল। রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।

সোশ্যাল মিডিয়ায় মানুষ ঘটনাটি নিয়ে মজা করার পাশাপাশি কর্তৃপক্ষের সমালোচনা করেছে। এক্সে একজন ব্যবহারকারী মারিও নওফাল লিখেছেন, ‘কলম্বোর একটি সাবস্টেশনে সম্পূর্ণ বিপর্যয় ঘটানোর পর একটি দুর্বৃত্ত বানর শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ সরবরাহ ভেঙে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘একটি বানর = সম্পূর্ণ বিশৃঙ্খলা। অবকাঠামো পুনর্বিবেচনা করার সময় এসেছে?’

স্থানীয় সংবাদপত্র ডেইলি মিররের প্রধান সম্পাদক জামিলা হুসেন লিখেছেন, ‘শুধুমাত্র শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একদল বানর ঢুকে দ্বীপব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটাতে পারে।’

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে, সংবাদপত্রটি বলেছে ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে সরকারকে বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করার জন্য সতর্ক করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের উদ্ধৃতি দিয়ে এটি জানিয়েছে, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, আমাদের যেকোনো একটি লাইনে সমস্যা হলে ঘন ঘন দ্বীপজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।’ ২০২২ সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কা ব্যাপকভাবে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা