সারাদেশ

বগুড়ায় পুকুর থেকে মাছ লুট; জড়িত আওয়ামী লীগ নেতা 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সাহরির সময় পুকুর থেকে মাছ লুটের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। থানা পুলিশের ওপর আস্থা হারিয়ে দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গত সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মাছ চাষি।

এর আগে গত শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের গোছন এলাকার আব্দুল কুদ্দুসের পুকুরে মাছ লুটের ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম মোস্তফা গামা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, গোছন এলাকার পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন আব্দুল কুদ্দুস আকন্দ। আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামার নেতৃত্বে গত শনিবার সাহরির সময় প্রতিপক্ষ আনোয়ার, হাকিম, ভুট্টু, আজিজুল, মুঞ্জু মিয়াসহ চিহ্নিত ১১ জনের উপস্থিতিতে অজ্ঞাতনামা ৫০/৬০ জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্রে একত্রিত হয়ে কুদ্দুসের চাষকৃত পুকুরে বেড়-জাল ফেলে। বিভিন্ন প্রজাতির প্রায় সোয়া লাখ টাকার ১৫/১৬ মন মাছ লুট করে নিয়ে যায়। মাছ চাষি কুদ্দুসের পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে মারমুখী আচরণ এবং প্রাণনাশের হুমকি দেয় বিবাদীরা।

পুলিশ সুপার বরাবর অভিযোগে উল্লেখ করা হয়, থানায় অভিযোগ করা হলেও আইনগত পদক্ষেপ নেয়নি পুলিশ। থানার দুই এসআইকে কল দিলে তারা রিসিভ করেন না। মাছ লুটে জড়িত আওয়ামী লীগ নেতাসহ বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মাছ চাষি।

এ ব্যাপারে থানার ওসি তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে। বেআইনি ভাবে কেউ পুকুর থেকে মাছ ধরে নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা