ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফের আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: নয় দিনের ব্যবধানে ৩য় বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫।

রোববার (১৫ অক্টোবর) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পের গভীরতা প্রায় ১০ কিলোমিটার। রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক জানান, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় ২ হাজার ঘর-বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।

তিনি ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাবুলকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গত ৭ অক্টোবর ও ১১ অক্টোবর আফগানিস্তানের বিস্তৃত অঞ্চলজুড়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

২০২২ সালের জুন মাসে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ঐ ভূমিকম্পে কয়েকশ মানুষের মৃত্যু হয়। তালেবান প্রশাসন সে সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিদেশের সাহায্য প্রার্থনা করে।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। তবে তালেবান সরকার সেই ধাক্কা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা