ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

ফেনী প্রতিনিধি

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু চক্র রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যায় রুপ দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষ সবসময় ধর্মীয় বিষয়ে সচেতন ও সতর্ক। আগামীতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এজন্য বিশেষ করে মসজিদের ইমাম-খতিব ও পুরোহীত সহ ধর্মীয় নেতাদের ভুমিকা রাখতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনীতে আন্ত:ধর্মীয় সংলাপে বক্তাগণ এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তনে ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি)।

সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

পিএফজির সদর উপজেলা কো-অর্ডিনেটর ও জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমেদ, ফেনী বড় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফুর রহমান, খ্রিস্টান ধর্মের পালক সুবীর সরকার, বৌদ্ধ ধর্ম প্রতিনিধি স্মৃতিরত্ন ভিক্ষু, হিন্দু ধর্মের পুরোহিত নারায়ন চক্রবর্তী, উদ্যোক্তা কামরুন নেছা মনি প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘সব মানুষ সমান অধিকার লাভ করবে। ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠী স্বার্থে বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়। পারস্পরিক আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত করে। আস্থা প্রতিষ্ঠা করতে পারিনা। বিশ্বাস ভেঙ্গে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফাংশনাল না থাকে এবং মৌলিক জায়গায় ঘাটতি থাকার কারনে আমরা ৫৩ বছরে এগুতে পারিনি। ধর্ম আমাদের জন্মসূত্রে পাওয়া। আমাদের আবেগের জায়গা, বিশ্বাসের জায়গা।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা