বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা, ৪ লাখ টাকা লুট

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মদন মোহন মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের চেষ্টা ও নগদ ৪ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাতটার দিকে সারিয়াকান্দি পৌর শহরের সাহাপাড়া মদন মোহন মন্দিরে এ ঘটনা ঘটে। ভোগের বাজার দিতে গিয়ে হামলার শিকার হন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমলা কান্ত সাহা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

অভিযুক্তরা হলেন- পৌর সদরের বাগবেড় এলাকার নিতাই মন্ডল, গৌর মন্ডল, নিমাই মন্ডল, গোকুল মন্ডল এবং উজ্জল মন্ডল। সনাতন ধর্মাবলম্বী এই পাঁচজন ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

অভিযোগের বিবরণে জানা গেছে, সকালে ভোগের বাজার দিতে মন্দিরে যান অমলা কান্ত। এসময় মন্দিরের ভিতরে ঢুকে মেইনগেট ও প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে অভিযুক্তরা। অমলা কান্তকে মারপিট করে ক্যাশবাক্স থেকে প্রায় ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা মন্দিরের কোনায় মাদক সেবনের আসর বসাতো। সেটি বন্ধ করে দেয়ায় হামলা করেছে বলে দাবি করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক। সম্প্রতি মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও দুটি টিউবওয়েল চুরি হয়। এই ঘটনার সঙ্গেও অভিযুক্তরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, মন্দির কমিটির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা