খেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপ খেলার মাঝপথে দেশে ফিরেছেন।

সাকিব আল হাসান কেন ফিরেছেন, তা নিয়ে ছিল জল্পনা! অনুমান করা হচ্ছিল, সাকিব দূতিয়ালীর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। তেমনটা হয়েছেও।

এ জন্য বিশেষ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে শ্রীলংকা থেকে দেশে ফেরেন সাকিব।

সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন।

এর পর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন। সাকিব অপেক্ষা করেন প্রধানমন্ত্রীর লবিতে। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন।

সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

উল্লেখ্য, পাঁচ বছর আগেও সাকিব মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন। এবারও সাকিব সংসদ নির্বাচনে আগ্রহী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা