খেলা

পেনাল্টি হজম নিয়ে রেফারিকে দুষছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা

ক্রীড়া ডেস্ক

ভিএআর মনিটর দেখে কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান বাঁশিতে ফুঁ দিয়ে পেনাল্টির ইঙ্গিত করলেন। ধারাভাষ্যকার তখনই বললেন, পেনাল্টিটি নিয়ে বিতর্ক হতে পারে। শেষ বাঁশি বাজার পর ঠিক এমন প্রশ্নই তুলেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ শেষ রাউন্ডে গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আগেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডরকে গোলটি এনে দেন ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ভেসে আসা বল ধরতে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন ইকুয়েডরের রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রিসিয়াদো। তাঁকে থামাতে আড়াআড়িভাবে ছুটে যান আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। বল বাতাসে থাকতে দুজনেই লাফ দেন। দুজনে শূন্যে ভাসার সময় তালিয়াফিকোর ডান হাতের কনুই লাগে প্রিসিয়াদোর মুখে। মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন প্রিসিয়াদো। ভিডিও রিপ্লে দেখে মনে হয়নি, তালিয়াফিকো ইচ্ছা করে কনুই মেরেছেন প্রিসিয়াদোকে। ইকুয়েডরের মেডিকেল দল ছুটে যায় প্রিসিয়াদোর কাছে। রেফারি রোলদান তখনো ফাউলের বাঁশি বাজাননি।

প্রিসিয়াদো প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় ভিএআর মনিটরে মুহূর্তটি পর্যালোচনার ডাকা হয় রেফারি রোলদানকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তালিয়াফিকো ও প্রিসিয়াদোর সংঘর্ষের মুহূর্ত দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান আর্জেন্টিনার বিপক্ষে।

ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মিক্সড জোনে বলেন, ‘পেনাল্টিটা অন্যায্য। লাল কার্ডটা (ওতামেন্দির লাল কার্ড) হতে পারে, কিন্তু পেনাল্টি নিয়ে বিতর্কের জায়গা আছে, যেটা তালিয়াফিকোর বিপক্ষে যায়। এটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ঘরের বাইরে রেফারিরা আমাদের জন্য সবকিছু কঠিন করে তোলেন।’

তালিয়াফিকোর যুক্তি, ঘটনাটা মাঠের অন্য কোনো জায়গায় ঘটলে ভিএআর তা পর্যালোচনা করত না, এমনকি ফাউলের বাঁশিও বাজানো হতো না। তাঁর ভাষায়, ‘(লাফ দেওয়ার সময়) নিজের সহজাত ভঙ্গিতে আমি হাতটা বাড়িয়েছি। আমি হেড করলেও সে (বলের) পজিশন জিতেছে। প্রিসিয়াদো যে উগ্রতা নিয়ে দৌড়ে আসছিল, আমি চমকে গিয়েছি। মাঠের অন্য জায়গায় এটা খুবই স্বাভাবিক লড়াই, যেটায় শাস্তি হয় না কিংবা কী ঘটেছিল, তা দেখা হয় না। কিন্তু বক্সের ভেতরে বলেই তিনি (রেফারি) রিভিউ করেন। এটা অদ্ভুত যে তিনি আমাকে হলুদ কার্ডও দেখাননি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা