খেলা

প্রিমিয়ার লিগ জিতবে কোন দল, জানালেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

কে জিতবে প্রিমিয়ার লিগ শিরোপা? মাত্র তিন লিগ ম্যাচ শেষে এ প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ নেই। তবে ভবিষ্যদ্বাণী বা অনুমান তো করাই যায়। শেষে গিয়ে মিলে গেলে ভালো, না মিললেই–বা কে আর মনে রাখে!

কিন্তু ভবিষ্যদ্বাণীটা যদি কিলিয়ান এমবাপ্পের হয়, তবে নিশ্চয়ই সেটা বিশেষ কিছু। সম্প্রতি জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বিশেষ কাজটিই করলেন এমবাপ্পে। জানিয়ে দিলেন ইংলশি প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের জন্য নিজের ফেবারিট দলের নাম।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শিরোপা ধরে রাখার মিশনটাও ‘অল রেড’রা শুরু করেছে দুর্দান্তভাবে। লিগে টানা তিন ম্যাচ জিতেছে তারা, সর্বশেষ জয়টি আবার গত কিছুদিনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে। এমন দলকে বাদ দিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। এমবাপ্পেও বাদ দেননি লিভারপুলকে। পাশাপাশি অবশ্য আরও দুটি দলের নাম নেন তিনি। এই দুই দলের মধ্যে একটিকে নিজের ফেবারিট বলেও মন্তব্য করেছেন তিনি।

শিরোপার দাবিদার হিসেবে লিভারপুলের সম্ভাবনা নিয়ে এমবাপ্পে বলেন, ‘অবশ্যই প্রথমে লিভারপুলের নাম আসবে। তারা একের পর এক শিরোপা জেতার জন্য দারুণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।’ লিভারপুল পছন্দের শীর্ষে থাকলেও আর্সেনালকে বাদ দিচ্ছেন না।

এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমার আর্সেনাল নিয়েও অনেক আশা আছে। কারণ, দলের মূল খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। ফুটবলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া পেপ গার্দিওলা আর আর্লিং হলান্ডকে নিয়ে ম্যানচেস্টার সিটিও সব সময় শিরোপার দৌড়ে থাকে।’

কোনো নির্দিষ্ট দলকে ফেবারিট হিসেবে বেছে নিতে বললে এমবাপ্পে জানান, ‘কঠিন প্রশ্ন। হয়তো আর্সেনাল, হতে পারে এটাই তাদের বছর। সিটি বা লিভারপুলের নাম বলা অবশ্য সহজ ব্যাপার।’

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। সেই স্মৃতি এখনো টাটকা। এমিরেটসে প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর বার্নাব্যুতে আর্সেনাল জেতে ২-১ ব্যবধানে। তবে নিজের ফেবারিট বেছে নিতে গিয়ে সেই তিক্ত স্বাদের কথা হয়তো মনে রাখেননি এই ফরোয়ার্ড।

এ সময় চ্যাম্পিয়নস লিগ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন এমবাপ্পে। তাঁর ভাষ্য, ‘আমি সব সময় রিয়াল মাদ্রিদের নাম বলি। তবে ইউরোপে অনেক ভালো দল আছে। গত বছর নতুন ফরম্যাটে দারুণ কিছু প্রতিযোগিতা ছিল। এ বছর আরও জমজমাট হবে। শেষ পর্যন্ত কে জিতবে, তা দেখার অপেক্ষায় থাকব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা