সংগৃহিত
খেলা

পিএসজি ছেড়ে রিয়ালে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ইতোমধ্যে রিয়ালের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়ে গেছে।

তিনি দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি গ্রীষ্মেই পিএসজি ছাড়বেন তিনি। এক্ষেত্রে পিএসজি যাতে তার চলে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবদ্ধকতা তৈরি না করে।

আগামী জুলাই মাসে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাতে করে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দিবেন তিনি। জানা গেছে পাঁচ বছরের জন্য মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

প্রথমে ধারনা করা হচ্ছিল এমবাপ্পে হবেন রিয়ালের সর্বোচ্চ বেতনভূক্ত খেলোয়াড়। প্রতি মৌসুমে পাবেন ১২ থেকে ১৭ মিলিয়ন পাউন্ড। তাতে জুদে বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়িয়ে যাবেন তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে শুরুতেই তেমনটি হচ্ছে না। তিনি কিছুটা কম পাবেন। অবশ্য পিএসজিতে তিনি প্রতি মৌসুমে পেতেন ২২ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে ছিল অন্যান্য আয়ের সুযোগ। সেক্ষেত্রে রিয়ালে এসে তার বেতন হয়ে যাচ্ছে অর্ধেক! এদিকে তাকে দলে নিতে রিয়ালকে ৮৫.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং ফি দিতে হবে।

অবশ্য রিয়াল যে এমবাপ্পেকে চেয়েছিল বর্তমানে সেই এমবাপ্পে নেই। তাকে ২০২১ সালে দলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাবটি। এমবাপ্পেও রিয়ালে যোগ দিতে মুখিয়ে ছিলেন। সে সময় তার জন্য পিএসজিকে ১৬০ মিলিয়ন দিতে চেয়েছিল রিয়াল। সেটাতে রাজি না হওয়ায় বাড়িয়ে ১৮০ মিলিয়ন করেছিল। তবুও রাজি হয়নি পিএসজি। এরপর তারা এমবাপ্পেকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের অধিনায়ক এক প্রকার বাধ্য হয়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। অবশেষে তার চুক্তির মেয়াদ শেষে যোগ দিতে যাচ্ছেন রিয়ালে।

এমবাপ্পে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে ধারে যোগ দেন। এরপর ফ্রান্সের ক্লাবটি তাকে ১৫৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে নিয়ে নেয়। সেই থেকে এ পর্যন্ত পিএসজির হয়ে তিনি ২৯০ ম্যাচ খেলে গোল করেছেন ২৪৩টি। চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৪৪টি।

রিয়ালে যোগ দিয়ে তার ক্যারিয়ারের বাকি সময়টুকু কিভাবে রাঙান সেটাই এখন দেখার বিষয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা