সংগৃহিত
খেলা
অস্ট্রেলিয়ার রেকর্ড

সাদারল্যান্ডের দ্রুততম ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড নারীদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন। ২২ বছর বয়সী এই ক্রিকেটার ২৪৮ বল খেলে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন।

২০০১ সালে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার কারেন রল্টন দ্রুততম ডাবল সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন। ৩০৬ বল খেলে দ্বিশতক করেছিলেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পার্থে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এই কীর্তি গড়েছেন সাদারল্যান্ড। এই ম্যাচে ২৫৬ বলে ২১০ রান করে আউট হয়েছেন তিনি।

সাদারল্যান্ডের রেকর্ডের দিনে আরও একটি রেকর্ড করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৭৬ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নেমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে ৯ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অবশ্য এর আগের রেকর্ডটিও অসিদেরই। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৭৬ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সেখান থেকে বেথ মুনির সঙ্গে জুটি করে দলকে টেনে তুলেন আলিশা হিলি। মুনির সঙ্গে ১৫৫ রানের পর সাদারল্যান্ডের সঙ্গে হিলি তোলেন আরও ৮২ রান। তবে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে হিলিকে। ৯৯ রানের মাথায় লং অনে ড্রাইভ করতে গিয়ে ডেলমি টাকারকে ফলোথ্রু করে আউট হয়ে যান তিনি।

৪৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া থেকে এখনো ৪৩২ রান পিছিয়ে আছে প্রোটিয়া নারীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

লাইফস্টাইল
বিনোদন
খেলা