সংগৃহিত
খেলা

মন্ত্রীর দপ্তরে বিসিবি পরিচালকরা

ক্রীড়া ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রী আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও নাজমুল হাসান পাপন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়মিত অফিস করছেন সপ্তাহ তিনেকের বেশি।

বৃহস্পতিবার দুপুরে বিসিবির কয়েকজন পরিচালক মন্ত্রীর দপ্তরে অনানুষ্ঠানিকভাবে গিয়েছিলেন।

পাপন ক্রীড়া মন্ত্রী হওয়ার পর ১২ ফেব্রুয়ারি প্রথম বিসিবি’র বোর্ড সভা করেছেন। ক্রিকেট বোর্ড ও স্টেডিয়াম একই কমপ্লেক্সের মধ্যে। বোর্ড সভার আগে কয়েক দিন বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন নতুন মন্ত্রী। পাপন মন্ত্রী হওয়ার পর স্টেডিয়ামে গেলেও বিসিবি’র পরিচালকরা তার দপ্তরে আসেননি।

আজ দুপুরে আট জন পরিচালক ফুল নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যান। মন্ত্রীর পাশাপাশি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বিসিবির পরিচালকরা। মধ্যাহ্ন ভোজের পর পরিচালকরা মন্ত্রণালয় ত্যাগ করেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড.সেলিনা হায়াৎ আইভী আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে আধুনিক আলাউদ্দিন খান নগর স্টেডিয়ামের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক বরাদ্দ চেয়ে একটি চিঠি দেন। মন্ত্রী নারায়ণগঞ্জের স্টেডিয়ামগুলো সরেজমিনে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন।

রাজধানী ঢাকার অতি নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ। আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, মোনেম মুন্নার মতো কিংবদন্তী ফুটবলার জন্ম এই জেলায়। ক্রিকেটেও দিয়েছে অনেক তারার জন্ম। এদের অনেকেই নগর ভবনের সম্মুখে অতি পুরাতন ও ঐতিহ্যবাহী 'আলাউদ্দিন খান নগর স্টেডিয়াম’ মাঠে খেলে বেড়ে উঠেছেন।

ঐতিহ্যবাহী এই মাঠে মাটি ভরাটসহ বাউন্ডারি দেয়াল, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধন করেছে সিটি কর্পোরেশন। নগরবাসীর দাবির প্রেক্ষিতে একটি আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রুপান্তর করার জন্য ইতোমধ্যে ড্রয়িংয়ের কাজও সম্পন্ন। সিটি কর্পোরেশনের পক্ষে এই স্টেডিয়াম আধুনিকায়ন সম্ভবপর আর্থিক সীমাবদ্ধতার জন্য।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা