সারাদেশ

পাহাড়ে অসহায় পরিবারের স্বপ্ন পূরণ: সেনাবাহিনীর সহায়তায় নতুন ঘর

রাঙ্গামাটি প্রতিনিধি

এক সময় ভাঙা ঝুপড়ি ঘরই ছিল ফুলেশ্বর চাকমার একমাত্র আশ্রয়। বয়সের ভার, দারিদ্র্যের কঠিন চক্র, আর সরকারি সহায়তার অভাবে কেটেছে তাদের জীবনের অনেক বছর। কিন্তু স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে বদলে দিল তাদের জীবন। স্থানীয়রা তৎপর হওয়ার পর তার অসহায় জীবনের খবর পৌঁছে যায় জোন কমান্ডারের কাছে। জোন কমান্ডার ও তার চৌকস কর্মকর্তা সহ সরেজমিনে পরিদর্শন করেন এবং পরবর্তীতে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে শুরু হয় নতুন ঘর নির্মাণের কাজ।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান! আজ (২৪ সেপ্টেম্বর বুধবার ২০২৫) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার ও অন্যান্য সেনা অফিসারের উপস্থিতিতে ফুলেশ্বর চাকমার নতুন ঘরের দ্বার উন্মোচন করা হয়।

ঘর হস্তান্তরকালে কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার বলেন, আমরা তাদের এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পারি এই অসহায় পরিবারের দুরবস্থার কথা। এরপর সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় দুই নং মগবান ইউনিয়নের অর্ন্তগত দুই নং ওয়ার্ড দায়িত্বপূর্ণ এলাকার ফুলেশ্বর চাকমার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেই এবং আজ তার জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পেরেছি।

নতুন ঘর পেয়ে আনন্দিত ফুলেশ্বর চাকমা বলেন, আগে তো আমার ঘর নাই, এখন তো বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জীবতলি জোন অধিনায়ক ঘর দিয়েছে, এখন সুখে শান্তিতে থাকতে পারবো। আগে তো ভাঙা ঘরে থাকতাম, এখন ঘর পেয়ে খুব ভালো লাগতেছে।

স্থানীয়রা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আরো বলেন, সেনাবাহিনী কে বিষয়টি তুলে না ধরলে হয়তো এভাবে দ্রুত সমাধান হতো না। আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, তারা অসহায় হতদরিদ্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি শুধু একটি ঘর নয়, এটি স্বপ্ন পূরণের গল্প। এটি প্রমাণ করে মানবিক সহযোগিতা এবং সমাজের শক্তি সমাজ পরিবর্তন করতে পারে। রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে—এই অঞ্চলের কেউ গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। আর আজকের এই কাজ সেই অঙ্গীকারের বাস্তব রূপ।

অসহায় বৃদ্ধ ফুলেশ্বর চাকমার মুখে এখন হাসি, কারণ তাদের মাথার উপর এখন একটি নিরাপদ আশ্রয় রয়েছে। সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ সমাজে আরও ইতিবাচক পরিবর্তন এনে দেবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা