সংগৃহিত
আন্তর্জাতিক
সীমানা পেরিয়ে হামলা

পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামে পাকিস্তানের হামলার পর ঘণ্টাখানেক আগে তেহরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছিল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সীমান্ত থেকে ২০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে ইরানি ভূখণ্ডে এই হামলা চালায় পাকিস্তান। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর থেকে, অর্থাৎ গত ৩৬ বছরের মধ্যে ইরানের ভূখণ্ডে এটাই প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।

ইরানি সংবাদমাধ্যমগুলো বলেছে, পাকিস্তানের এই হামলায় চার শিশু এবং তিন নারী নিহত হয়েছেন।

পাকিস্তান সরকার বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে। কেবল নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থেই এই হামলা চালিয়েছে ইসলামাবাদ।

এর আগে, গত মঙ্গলবার ইরান-সীমান্তবর্তী পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পঞ্জগুরে ক্ষেপণাস্ত্র জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ‘সদরদপ্তরে’ হামলা চালায় তেহরান। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন।

এ ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে, তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয় ইসলামাবাদ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা