সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্প, নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জন ছাড়িয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৪ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৬ মাত্রার। এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় এটি সংঘটিত হয়েছে।

নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরের জারাকোত এবং পশ্চিম রুকুম ভূমিকম্পের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ভূমিকম্পের আঘাতে আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। জারাকোতের হাসপাতাল আহত মানুষে এখন পরিপূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

আতবিসকোত পৌরসভার মেয়র রবি কেসি বিবিসিকে জানান, ভূমিকম্প আঘাত হানার পর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। ফলে বাড়ির ভেতর যাওয়ার বদলে বাইরেই অবস্থান করছেন তারা।

তিনি আরও বলেন, মধ্যরাতে হঠাৎ শক্তিশালী কম্পন অনুভব করেন তারা। এরপর সেখানকার সব বাসিন্দা বাড়ির বাইরে চলে আসেন। ভূমিকম্পের আঘাতে মাটির কয়েকশ ঘর ভেঙে গেছে এবং এখন সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

প্রথম ভূমিকম্পের এক ঘণ্টার মধ্যে আরও তিনটি ছোট ভূমিকম্প আঘাত হানে। আরও ভূমিকম্প আঘাত হানার শঙ্কা থেকে মানুষ সারারাত বাড়ির বাইরেই অবস্থান করেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক উঁচু ভবন ধসে পড়েছে এবং রাতের আঁধারেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চালান সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৬ মাত্রার। এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় এটি সংঘটিত হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা