আন্তর্জাতিক

নেপালে ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ছাত্র-জনতা, গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি এবং ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নেপালজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশাল জনতার এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে 'জেনারেল জেড' তরুণরা।

অনলাইনে তীব্র সরকারবিরোধী মন্তব্যের ঝড় সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাজপথে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছে পুলিশ ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে। রাজধানীর অনেক স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করে ছাত্ররা। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ একাধিক স্থানে গুলি চালায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ রাজধানীতে কারফিউ জারি করে।

ইতোমধ্যেই বিভিন্ন দুর্নীতি নিয়ে ক্ষোভের মাঝে গত ৪ সেপ্টেম্বর ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে সরকার। এই সিদ্ধান্তের ফলে 'জেন-জি' নেতৃত্বাধীন বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সরকারের সিদ্ধান্তকে সমালোচনামূলক কণ্ঠস্বর এবং ভিন্নমত দমন করার লক্ষ্যে সেন্সরশিপের একটি প্রত্যক্ষ পদক্ষেপ হিসেবে দেখছে।

সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তরুণরা টিকটক এবং রেডিটের মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোতে আন্দোলন ছড়িয়ে দেয়। এরপরই হাজার হাজার তরুণ বিক্ষোভকারী সরকার এবং তার নীতির বিরুদ্ধে স্লোগান দিতে রাজপথে সমবেত হয়।

সোমবার বিক্ষোভকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল 'স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার' এবং 'করদাতাদের টাকা কোথায় গেল?' স্লোগান লেখা প্ল্যাকার্ড।

এদিকে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী)-এর এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ওলি বলেন, 'মুষ্টিমেয় কিছু ব্যক্তির চাকরি হারানোর চেয়ে জাতির স্বাধীনতা অনেক বড়। আইন অমান্য করা, সংবিধানকে অবজ্ঞা করা এবং জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করা গ্রহণযোগ্য নয়।'

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা