ফাইল ফটো
খেলা

নারী ওয়ানডে বিশ্বকাপ: সরাসরি খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরো ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ছয় ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শুক্রবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তারা। বাংলাদেশের মনোযোগ ওয়ানডে সিরিজে। কেননা ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলেও আইরিশদের হোয়াইটওয়াশ করার বিকল্প নেই। সব কঠিন হিসাবকে সামনে রেখেও সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সঙ্গে পাওয়ার্ড বাই রুচি।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের নাম ঘোষণা করা হয়েছে, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের হাতে ছয়টি ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তিনটি। এই ছয়টি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলাটি আমাদের জন্য সুবিধা। আমরা এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৫, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সব ম্যাচ হবে মিরপুরে। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি-২০ ম্যাচ। ১০ দলের উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন নয় নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। পরের সিরিজ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা