সংগৃহীত
খেলা

জয়ে ফিরল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা। ২০২৪ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরো একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছেন, আর্জেন্টাইন ডাগআউটে তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসি-আলভারেসদের আক্রমণে সেই চিরচেনা ধার চোখে পড়েনি। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেও তাই যথেষ্ট সুযোগ তৈরি করতে পারল না আর্জেন্টিনা।

বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। এক ম্যাচ পর ফের জয়ের পথে ফিরল মেসিরা।

পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিতে পারে আর্জেন্টিনা, এর তিনটিই কেবল ছিল লক্ষ্যে। অবশ্য পুরোটা সময় কোণঠাসা থাকা পেরু স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসের কোনো পরীক্ষাই নিতে পারেনি।

বাছাইয়ে প্রথম দেখায় পেরুর মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা, দুটি গোলই করেছিলেন লিওনেল মেসি। আর গত জুনে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে লাউতারো মার্টিনেসের জোড়া গোলে একই ব্যবধানে জিতেছিল লিওনেল স্কালোনির দল। পরে আসরে চ্যাম্পিয়ন হয় তারা।

সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফেরার অভিযানে নেমেই আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। যদিও প্রতিবার আক্রমণে গিয়ে শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্টিনেসরা।

তাইতো, বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোলের জন্য মাত্র ছয়টি শট নিতে পারে, তার মধ্যে কেবল একটিই লক্ষ্যে ছিল। বিপরীতে পেরু পাল্টা উল্লেখযোগ্য কোনো আক্রমণই শাণাতে পারেনি, নিতে পারেনি কোনো শট।

দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে অবশ্য ২২তম মিনিটে এগিয়ে যেতে পারতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা; কিন্তু হুলিয়ান আলভারেসের শট পোস্টে লাগে। প্রথমার্ধে এই একবারই গোলের খুব কাছাকাছি যেতে পারে তারা। বিরতির আগে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলের অপেক্ষার অবসান ঘটান লাউতারো মার্টিনেস। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

চাপের মুখে ভালো কোনো আক্রমণই শাণাতে পারেনি পেরু। ৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু সাত পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

পয়েন্ট হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানিতে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের...

শচিনকে টপকে রেকর্ডের চূড়ায় জো রুট

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের রেকর্ড ভাঙার স্রোত থামছেই না। পাকিস্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা