সারাদেশ

নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এবি হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ধর্ষণের ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ধামরাই থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকায় এ ঘটনা ঘটে। এবি হোসেন ওই এলাকার মৃত মোহাম্মদ কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিয়াকুলের নানা বাড়িতে যান চতুর্থ শ্রেণির ওই মাদ্রাসার ছাত্রী। সেখানে তাকে ফুসলিয়ে বাড়ির আড়ালে নিয়ে ধর্ষণ করে এবি হোসেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পথচারী ও আশপাশের লোকজন দৌড়ে এবি হোসেনকে আটক করে। পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

এবি হোসেনকে মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধামরাই থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে থানায় মামলা হলে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

আতাউল মাহমুদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা এবি হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সেই মামলায় এবি হোসেনকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে পাঠানো হয়েছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা