ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বিপুল জাল নোটসহ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা জাল নোটের পরিমাণ ১১ লাখ ৩৮ হাজার টাকা।

শনিবার সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ওয়াছাখালী সাকিনে নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১ ইস্ট ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার মো. আবুল হাশেম (৩২)।

পুলিশ জানায়, এদের মধ্যে দুজন সহোদর এবং তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অপরজন পেশায় সিএনজি চালক।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত আরেক আসামি লোকমান হাকিম কালা পুতু (৩৪), যিনি দোছড়ি ইউনিয়নের লেমুতলী এলাকার বাসিন্দা।

উদ্ধার করা জাল নোট দেশের ভেতরে নাকি বিদেশে ছাপানো হয়েছে—তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা