ছবি: সংগৃহীত
সারাদেশ

দৌলতপুরে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে চার লাখ টাকা লুট

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূর বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি নলুয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানিয়া জাহান হ্যাপী (৩৮) শনিবার দুপুরে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, রাতে খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে বাথরুমে গেলে ওতপেতে থাকা চারজন মুখোশধারী ডাকাত তাঁর মুখ চেপে ধরে গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে বাড়ির পিছনের বাঁশঝাড়ে টেনে নিয়ে যায়।

হত্যার হুমকি দিয়ে তারা জানতে চায়—ব্যাংক থেকে তোলা টাকা কোথায় রাখা হয়েছে। প্রথমে অস্বীকার করলে ডাকাতরা তাঁকে মারধর করে। প্রাণভয়ে হ্যাপী জানিয়ে দেন—টাকা গোয়ালঘরে রাখা। এরপর তিনজন ডাকাত সেখানে গিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও বাড়িতে রাখা আরও এক লাখ টাকা লুট করে নির্বিঘ্নে চলে যায়। যাওয়ার সময় তাঁকে বাড়ির পাশের ড্রেনে ফেলে রেখে যায়। পরে তাঁর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা