সংগৃহীত
খেলা

দেড় বছর পর নারী ক্রিকেট দলে জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচের হোম সিরিজ খেলবে। ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এ দ্বৈরথ। সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে দেড় বছর পর ফিরিছেন পেসার জাহানারা আলম। এ ছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে পাঁচজনকে।

সফরকারী আয়ারল্যান্ড ২২ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলবে দুই দল। ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।

জাহানারা সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের মে মাসে, শ্রীলঙ্কা সফরে। এ ছাড়া দলে ফিরেছেন শারমিন আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও ডাক পেয়েছেন তাজ নেহার। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে এই বছরের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক।

২৭ নভেম্বরের পর সিরিজের বাকি ওয়ানডে দুটি মাঠে গড়াবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচগুলো খেলে বাংলাদেশ চলে যাবে সিলেটে। সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে ২০ ওভারের ম্যাচ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই : দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা