খেলা

স্যাঞ্জুর ছক্কায় ফাটল নারী ভক্তের গাল

আমার বাঙলা ডেস্ক

জোহানসবার্গে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন স্যাঞ্জু স্যামসন। আগের দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারার ক্ষোভ এদিন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ঝেড়েছেন ভারতীয় এই ওপেনার। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরিতে ম্যাচের পুরোটা সময় দর্শক মাতিয়ে রেখেছিলেন এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও পেয়েছেন স্যামসন।

তবে স্যামসনের এই ছক্কায় ব্যথা পেয়েছেন এক নারী ভক্ত। মাঠে খেলা দেখতে আসা ওই নারী ভক্ত স্টেডিয়ামে বসে যখন খেলা দেখছিলেন, তখন স্যামসনের এক ছক্কা এসে সরাসরি আঘাত করে ওই নারী ভক্তের গালে।

এ সময় ব্যথায় কুঁকড়ে উঠেন ওই নারী ভক্ত। ব্যথায় কাতরাতেও দেখা গেছে তাকে। এ সময় ওই নারী ভক্তের গালে বরফ লাগাতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ব্যাপক সারা ফেলেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১ উইকেট খরচায় ২৮৩ রান তুলেছে ভারত। যা দেশের বাইরে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমন দিনে সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা সেঞ্চুরি পেয়েছেন।

এর আগে বিদেশের মাটিতে সর্বোচ্চ ২৪৪ রান করেছিল ভারত। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিল ভারতের রেকর্ড। এবার সেটা টপকে নতুন রেকর্ড গড়েছে ভারত। এমন ম্যাচে ১৩৫ রানের জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত জয় তুলেছে ৩-১ ব্যবধানে।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারত। অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভারতের রানের চাকা সচল রাখেন স্যামসন ও তিলক। দুজনেই পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, একই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল।

যেখানে স্যামসনের সংগ্রহ ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে ১০৯। অন্যদিকে তিলকের সংগ্রহ ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে ১২০ রান। পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন দুজন। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা