ছবি: সংগৃহীত
খেলা

১০ বছরের জন্য নিষিদ্ধ সাবেক লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই মাসও পার হয়নি, এবার যোগ হলো আরও ১০ বছর। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরাকে দীর্ঘ মেয়াদের এই সাজা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সামারাবিরার জন্য মন্দের ভালো হচ্ছে, দুটি সাজা চলবে সমান্তরালে। অর্থাৎ, নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০৪৪ সাল পর্যন্ত।

অসদাচরণের দায়ে সামারাবিরাকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, সাজার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দল, রাজ্য ক্রিকেট দল কিংবা বিগব্যাশের কোনো দলে সামারাবিবরা কাজ করতে পারবেন না। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তাঁর বয়স হবে ৭২ বছর।

সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরার বড় ভাই। প্রায় ১৬ বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে কাজ করে আসছিলেন দুলীপ সামারাবিরা। গত মে মাসে পদত্যাগের আগে মেয়েদের বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।

বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়, ৫২ বছর বয়সী এই লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত সেপ্টেম্বরে তাঁকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারের নিষেধাজ্ঞাটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়ায় চাকরিরত অবস্থান প্রাইভেট কোচিংয়ের ঘটনায়

সামারাবিরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স সামারাবিরার কার্যক্রমকে ‘খুবই নিন্দনীয়’ এবং মূল্যবোধের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছিলেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা