পাকিস্তানি ক্রিকেটার নোমান আলী
খেলা

সাকিবের যে রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে বিশ্ব সেরা হয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটারের একটি রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার নোমান আলী।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাস সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে। অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নোমান আলী। মাস সেরা হয়ে সাকিবের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের এই বুড়ো স্পিনার।

নোমান আলী দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার কাগিসো রাবাদা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে অক্টোবরের সেরা হয়েছেন। নোমান আলীর বর্তমান বয়স ৩৮ বছর।

এর আগে ২০২৩ সালের মার্চে সবচেয়ে বেশি বয়সে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ার সময় সাকিবের বয়স ছিল ৩৬ বছর।

গত মাসে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। তাতে বাঁহাতি স্পিনার নোমানের অবদান দুই ম্যাচে ২০ উইকেট। টানা দুই জয়ে রাখেন বিশাল অবদান। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতেই পেলেন নোমান আলী।

নারী ক্রিকেটাদের মধ্যে অক্টোবরের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা মেলি কের। গত মাসে নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রাখেন মেলি কের। টুর্নামেন্টে তিনি শিকার করেন ১৫ উইকেট।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা