সংগৃহীত
খেলা

বাপ্পী জাহিদ এখন ‘দৌড়ের ওপর’ই থাকেন

ক্রীড়া ডেস্ক

সরকারের বিভিন্ন গ্যাস ফিল্ডে পরামর্শক হিসেবে কাজ করা পেগাসাস ইন্টারন্যাশনাল (ইউকে) লিমিটেড নামে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানে কাজ করেন বাপ্পী জাহিদ। থাকেন গাজীপুরে। পেশাগত কাজের বাইরে দৌড়ানো তার সখের জায়গা।

এ সখই তাকে ধীরে ধীরে দৌড়ানোর অদ্ভুত নেশা পাইয়ে দেয়। এখন তিনি একজন সফল দৌড়বিদ।

শুরুটা কীভাবে জানালেন জাহিদ। বলেন, ‘শখের বসে কুমিল্লায় এক মিনি ম্যারাথনে অংশ নিয়েছিলাম। সময়ের মধ্যে দৌড় শেষ করে মনে হচ্ছিল হাঁটলে, দৌড়ালে শরীরের মধ্যে একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। সেই থেকে এমন আরো আয়োজনের খোঁজ-খবর নিতে শুরু করলাম।’

এই করেই ফেসবুক গ্রুপ ‘বিডি রানার’র সঙ্গে জড়িয়ে গেলেন বাপ্পী জাহিদ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রানারদের প্রচুর ভিডিও দেখতেন। এভাবে ধীরে দেশি-বিদেশি রানাদের সঙ্গে যোগাযোগ বাড়ল। দেশে আয়োজন থাকলে অংশ নিচ্ছিলেন, সঙ্গে চলছিল অনুশীলন। ভারত থেকে আমন্ত্রণ এল একবার। দার্জিলিং হিল ম্যারাথন। পাহাড়ে প্রথমবার দৌড়াতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন জাহিদ।

জাহিদ বলেন, ‘২০২২ ও ২০২৩ দুই বছরই দার্জিলিং হিল ম্যারাথনে অংশ নিই। প্রথমবার গিয়েই বুঝেছিলাম, পাহাড়ে দৌড়ানোর জন্য নিজেকে আরো তৈরি করতে হবে। কারণ, এসব জায়গা সমতলের চেয়ে একদমই আলাদা। ঠিক করলাম আরো তৈরি হয়ে ফিরব।’
২০২৩ ও ২০২৪ সালে দেশ-বিদেশের অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাপ্পী জাহিদ। এর মধ্যে আছে ভারতের সান্দাকফুর বুদ্ধ ট্রেইল। গত বছরের মার্চে এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েই তার অনেক ভারতীয় রানারের সঙ্গে পরিচয়। এটিই তাকে আরো এক ধাপ এগিয়ে দেয়।

তিনি বলেন, যোগাযোগ বাড়ার ফলে প্রচুর ইভেন্টের খবর পেতাম, নিজের সময়ের সঙ্গে মিলে গেলে যোগ দিতাম। যেহেতু চাকরি করি, চাইলেই সব ইভেন্টে যেতে পারি না। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে কয়েক দিন ছুটি নিয়ে ছুট দিই। এখনো এভাবেই অংশ নিচ্ছি।
এভাবেই দেশে শমসেরনগর আলট্রা রান, ভারতে লাদাখ ম্যারাথন, টাটা কলকাতা ম্যারাথনসহ অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
২০২৪ সালে ভারতের তিনটি চ্যালেঞ্জে অংশ নিয়ে সফলভাবে শেষ করতে পেয়েছেন জাহিদ। এগুলো হলো ‘হেল ৪৮০ চ্যালেঞ্জ’, ‘এইচডিওআর বা হানড্রেড ডেজ অব রানিং’, ‘জেবিজি-ইন্দুরা ১০১ চ্যালেঞ্জ’। প্রথমটি এক মাসভিত্তিক চ্যালেঞ্জ। এর মধ্যে শেষ করতে হয় ৪৮০ কিলোমিটার দৌড়। গত ১ জুলাই শুরু করে মাত্র ২৬ দিনেই এটি শেষ করেছেন জাহিদ।

‘হানড্রেড ডেজ অব রানিং’ ছিল টানা ১০০ দিন দৌড়ানোর একটি চ্যালেঞ্জ। নিরবচ্ছিন্নভাবে ১০০ দিনে ন্যূনতম পাঁচ কিলোমিটার করে দৌড়ানোর নিয়ম। ১০০ দিনে ৭৩৫ কিলোমিটার দৌড়ে এটি শেষ করেছিলেন জাহিদ। ‘জেবিজি-ইন্দুরা ১০১ চ্যালেঞ্জে’ হলো ১০১ দিন নিরবচ্ছিন্নভাবে ন্যূনতম তিন কিলোমিটার করে দৌড়াতে হবে। এই সময়ের মধ্যে ৯৩১ কিলোমিটার সম্পন্ন করেছিলেন তিনি। জাহিদের র্যা ঙ্কিং ছিল ৩৬।

জাহিদ বলছিলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড পরিশ্রম হয়েছে। ঝড়, বৃষ্টি যা–ই হোক, প্রতিদিনই বের হতে হয়েছে। ডায়েটও খুব গুরুত্বপূর্ণ ছিল। শর্করাজাতীয় খাবার কমিয়ে প্রচুর প্রোটিন খেতে হয়েছে, তা ছাড়া দিনের পর দিন প্রেরণা ধরে রাখাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে সব ঠিকঠাকভাবে শেষ করেছি। নিজের চ্যালেঞ্জে নিজেই জিতে গেছি, এটি সবচেয়ে ভালো লাগছে।’

আগামী মাসেই আবার দার্জিলিং হিল ম্যারাথনে অংশ নেবেন বাপ্পী জাহিদ। ২০২৫ সালে লাদাখ ম্যারাথনে অংশ নিয়ে অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চান। এর আগে লাদাখে রান করলেও ম্যারাথনে (৪২ কিলোমিটার) অংশ নেননি। ১৭ হাজার ফুট উচ্চতায় ম্যারাথনে অংশ নিয়ে আরো একটি চ্যালেঞ্জ পার করতে চান। তবে এখন প্রতিযোগিতায় অংশ নেওয়া কমিয়ে বরং অনুশীলনে মনে দিতে চান জাহিদ। কারণটাও বললেন, ‘দেশের বেশির ভাগ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এখন বড় বড় ইভেন্টে নাম লেখাতে চাই । তবে সেখানে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই। আগামী বছর সেটি আরো নিবিড়ভাবে করতে চাই।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা