ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ২২ গাড়ি ভস্মীভূত হয়েছে।

নিরাপত্তা সংস্থার সূত্রে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে আটজন নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনার পর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

উত্তর প্রদেশে সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। লখনউ থেকে জারি করা নির্দেশনায় সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুম্বাইয়েও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা