ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জোহরান মামদানির জয়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ‘বামপন্থী’ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। নির্বাচনে মামদানির জয়লাভের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তার ‘সার্বভৌমত্ব’হারিয়েছে।

বুধবার (৫ অক্টোবর) মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি তার বক্তব্যে বলেন, শিগগিরই ফ্লোরিডার এ শহর নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে।

তিনি মার্কিনিদের উদ্দেশে বলেন, এখন মার্কিনিদের সামনে এক স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে, কমিউনিজম অথবা সাধারণ বুদ্ধির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন’এবং ‘অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের’মধ্যে থেকে পছন্দনীয় সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করার এক বছর পূর্তি উপলক্ষে তার এ ভাষণে আরও উল্লেখ করেন, আমরা অর্থনীতি উদ্ধার করেছি, স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, আর একসঙ্গে আমরা আমাদের দেশকে বাঁচিয়েছি। ৩৬৫ দিন আগে ছিল আমাদের সেই গৌরবময় রাত।

ট্রাম্পসহ রিপাবলিকান নেতা ও আরও কিছু মহলের তীব্র সমালোচনা এবং বিরোধিতার মধ্যেও নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন। ট্রাম্পপন্থী ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং ট্রাম্প নিজেও জোহরানের নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে কটাক্ষ করেছিলেন।

এদিকে জয়ের পরের বিজয়োৎসবে জোহরান বলেন, ট্রাম্পের কারণে প্রতারিত হয়েছে এমন দেশ কেউ দেখতে পারলে এর মাধ্যমে যদি কাউকে হারানো যায়, তাহলে সেটা ট্রাম্পের নিজের শহরই করতে পারবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা