সংগৃহিত
জাতীয়

ডিএসসিসির জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দেয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন গ্রহণ করছে না রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সার্ভারের মাধ্যমে দেয়া জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ গ্রহণ করছে না অন্য প্রতিষ্ঠানগুলো। আর রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বলছে, ডিএসসিসি নিজস্ব সার্ভারে নয়, কেন্দ্রীয় সার্ভার রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সার্ভারেই জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ দিতে হবে।

এ নিয়ে ডিএসসিসিকে চিঠি দিলেও তারা তা মানছে না। দুই সংস্থার এমন রেষারেষিতে সাধারণ মানুষের ভোগান্তি এখন তীব্র। ডিএসএসসি ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কেন্দ্রীয় সার্ভার ডাউন থাকার কারণে নগরবাসী জন্ম ও মৃত্যু সনদ পেতে ভোগান্তি পোহাচ্ছিল। সেজন্য ডিএসসিসি পৃথক সার্ভার তৈরি করে জন্ম সনদ ইস্যু করে। স্বতন্ত্র সার্ভার চালু হওয়ায় নিবন্ধন ফির অর্থ সরাসরি পাচ্ছে ডিএসসিসি। গত ৪ অক্টোবর নিজস্ব সার্ভার চালু করে ডিএসসিসি।

ইতোমধ্যে ডিএসসিসি নিজস্ব সার্ভারের মাধ্যমে জন্ম ও মৃত্যুর প্রায় ৭০ হাজার সনদ দিয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ৬০৪টি জন্ম সনদ এবং ১ হাজার ৭০টি মৃত্যু সনদ। কিন্তু এসব জন্ম ও মৃত্যু সনদ সরকারি কোনো সংস্থাই গ্রহণ করছে না। তার পরও ডিএসসিসি এই সার্ভারের মাধ্যমে সনদ ইস্যু করে যাচ্ছে। আর এসব জন্ম সনদ নিতেও নগরবাসীকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। ভুক্তভোগীদের বলা হচ্ছে, শিগগির কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করে দেয়া হবে। কিন্তু যুক্ত আর হচ্ছে না।

ফলে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ডিএনসিসির কাছ থেকে আরেকটি সনদ সংগ্রহ করছে। সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর উপসচিব ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে গত ১৩ মে রেজিস্ট্রার জেনারেলের কেন্দ্রীয় সার্ভার ব্যবহার করার জন্য চিঠি দেন।

তাতে বলা হয়, ডিএসসিসি থেকে পৃথক সার্ভারের মাধ্যমে জন্ম-মৃত্যুনিবন্ধন সেবা প্রদান করা হলে নিবন্ধন কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং পাসপোর্ট সেবাসহ অনেক ক্ষেত্রে নাগরিক দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে। এজন্য কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভারের মাধ্যমে ডিএসসিসির জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।

ইতোমধ্যে ডিএসসিসির সার্ভারে সম্পন্ন হওয়া যাবতীয় তথ্য রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভারে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়। তবে সর্বশেষ তথ্যানুযায়ী তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো ডিএসসিসি সার্ভারেই জন্ম ও মৃত্যুনিবন্ধন ইস্যু করে যাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন।

এদিকে এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির জানান, ডিএসসিসি এখন পর্যন্ত নিজস্ব সার্ভারে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিচ্ছে। রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের চিঠির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এ বিষয়ে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কথা বলবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা