সংগৃহিত
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার দুপুর ১২টা ০২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সেইসঙ্গে বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন তিনি।

এদিন দুপুর ১২টার দিকে তিনি সৌধ এলাকায় প্রবেশ করেন। এ সময় অভ্যর্থনা জানান ৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মঈন খাঁন। শ্রদ্ধা জানিয়ে ১২টা ০৫ মিনিটে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে ১২টা ১০ মিনিটে সেনাপ্রধান স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সফর সঙ্গী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাজিবুর রহমান, মেজর জেনারেল যুবায়ের সালেহীন (এজি), মেজর জেনারেল সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলাম (ডিপিএস) ও তার নিরাপত্তা অফিসার।

সাভার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সেনাপ্রধান দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রাখা হয়েছিল।

সকাল থেকে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে দুপুরের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা